শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলাকান্দা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে যুবলীগের যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ শিপু

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উওর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে কলাকান্দা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মিলারচর নীল নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম শাজাহান মিয়া সুযোগ্য পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জন নন্দিত যুবনেতা হোসাইন মোহাম্মদ শিপু। মতলব উওর উপজেলার কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হোসাইন মোহাম্মদ শিপু। প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ গণসংযোগ করে চলেছেন তিনি। স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বুকে লালন করেও সাবেক সফল চেয়ারম্যান মরহুম শাহজাহান মিয়ার আদর্শ ধারণ করে আগামী ইউপি চেয়ারম্যান পদে হোসাইন মোহাম্মদ শিপু রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। কলাকান্দা ইউনিয়ন ৫নং ওয়াঠ আওয়ামীলীগের সভাপতি আবদুল কালাম প্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ও মডেল ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছেন তিনি। ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোজাম্মেল প্রধান বলেন, হোসাইন মোহাম্মদ শিপুর নিজস্ব অর্থায়নে করোনাকালীন সময়ে নিজের জীবন বাজি রেখে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে চলছেন যা এখনো অব্যাহত আছে। কলাকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান বলেন, হোসাইন মোহাম্মদ শিপুর বাবা ছিলেন একজন মানবতার সেবক ও তিনি একজন আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ কে ভালবেসে রাজনীতি করতেন এবং দুঃসময়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে গেছেন, ঠিক তদ্রুপ হোসাইন মোহাম্মদ শিপু তার বাবার আদর্শকে লালন করে এলাকার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সময়ে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দুর্বার গতিতে সেবা করে যাচ্ছেন ইউনিয়ন বাসীর। ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শিপন বলেন,মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন সহ একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হিসেবে মাঠে কাজ করে চলেছেন। হোসাইন মোহাম্মদ শিপু। এলাকায় খোজ নিয়ে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হয়ে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন। অনেক সময় নিজের সামর্থ অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি আরও বলেন জনগনের কল্যাণে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগের রাজনীতি করি। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি। দল আমাকে নৌকার মাঝি করলে আমার বিজয় নিশ্চিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com