শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন এমপি দুদু

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া টুকুর মোড় হতে শ্যামপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। উক্ত রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ২০ হাজার টাকা। সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাই একজন কর্মী হিসেবে এই এলাকার উন্নয়নের কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী, সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, রাজা চৌধুরী, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুজন কুমার মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com