শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুয়েতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৬৫ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, আজ রবিবার করোনাভাইরাসে দেশটিতে বিভিন্ন দেশের ১০৬৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

কুয়েতে এ যাবত কালে এবারই একদিনে করোনাভাইরাসে আক্রান্ত সর্বাধিক সনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৩ জন বাংলাদেশি, ২৪৪ জন ভারতীয়, ২৭১ জন মিসরীয়, ১৯২ জন কুয়েতি নাগরিক এবং ২১৫ জন অন্যান্য দেশের নাগরিক।

কুয়েতে আজ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৬৮৮ জনে। আজ ৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে বিভিন্ন দেশের মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। এই পর্যন্ত কুয়েতে করোনায় সর্বমোট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন। গত সপ্তাহে আট জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com