শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাওন-সাফা জুটির ‘ও আমার বাসর রাত’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

লকডাউনের কারণে অনেকদিন কোনো শুটিংয়ে অংশগ্রহণ করেননি তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও কাজে নেমেছেন। অভিনয় সংঘের বেঁধে দেয়া স্বাস্থ্য বিধি মেনে লাইট ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। সেই ধারাবাহিকতায় নতুন নাটকে জুটি হয়ে আসছেন সৈয়দ জামান শাওন ও সাফা কবির। তারা কাজ করেছেন নাজমুল রনি পরিচালিত ‘ও আমার বাসর রাত’ নামের নাটকে। এর গল্প সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একটি বিয়ে বাড়ি নিয়ে ভিন্ন আঙ্গিকের গল্প। এখানে দেখা যাবে সারাদিন বিয়ে নিয়ে খুব খাটনি গেলেও বাসররাতের জন্য শাওনকে বেশ খুশি দেখাচ্ছে। কিন্তু বাসরঘরে ঢুকতে পারছে না। রাত অনেক হচ্ছে কিন্তু আত্মীয়স্বজনরা বসে আছে এখনো। এসব পেরিয়ে তার বাসরঘরে প্রবেশ করার নাটকীয়তাই দেখতে পাবেন দর্শক।’ তিনি আরও বলেন, শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা সৈয়দ জামান শাওন বলেন, ‘রনির নির্দেশনায় কয়েকটি নাটকে কাজ করেছি এর আগেও। সবগুলো নাটকের গল্প বেশ ভালো ছিল। ‘ও আমার বাসর রাত’ একেবারেই পারিবারিক ভিন্ন আঙ্গিকের গল্প। কাজটি এনজয় নিয়ে করেছি। সব মিলিয়ে আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমানের। শাওন-সাফা জুটি ছাড়াও নাটকটিতে রয়েছেন সিয়াম নাসির, তানজিম হাসান অনিক, লামিয়া আলম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com