সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যেসব অ্যান্ড্রয়েড ফোন অকেজো করে দিচ্ছে গুগল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

এখন মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। নতুন মডেলের ফোনের ভিড়েও অনেকের হাতে এখনো আগের সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তবে আগের মডেল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদই দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, সেপ্টেম্বরের মাসের শেষে সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে বেশ কয়কটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। কাজ করবে না অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাপও। এর মধ্যে ইউটিউব, গুগল ড্রাইভ, জি-মেইল, গুগল ম্যাপসের মতো প্রয়োজনীয় অ্যাপ।
গুগল আরও জানিয়েছে, সাধারণত অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলোতে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ফোনগুলো অকেজো হয়ে যাবে। গুগলের সব সেবা পেতে হলে ফোনটি কমপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন ৩ হতে হবে। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সরাসরি সেবা না পাওয়া গেলেও ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে কাজ চালানো যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com