সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনগণের জীবনমানের উন্নয়নে সংসদীয় কার্যক্রম গতিশীল ও জোরদার করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়নে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করতে হবে। তিনি ভিয়েনায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্টের ‘পার্লামেন্টস এন্ড গ্লোবাল গভার্নেন্স-দ্যা আনফিনিসড এজেন্ডা’ শীর্ষক আলোচনায় গত বুধবার রাতে এ কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর উদ্যোগে এবং জাতিসঙ্ঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংসদ সদস্য ও জনপ্রতিনিধিগণ জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখেন। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের জীবনমানের উন্নয়নে আইনের শাসন, স্বচ্ছতা ও সুশাসন সমুন্নত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদীয় কার্যক্রমকে গতিশীল ও জোরদার করতে হবে। বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্পিকার বলেন, বিভিন্ন দেশের সংসদ সমূহের সমন্বয়ের মাধ্যমে বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন, অসমতা, লিঙ্গ বৈষম্য, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। দেশগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংসদীয় কূটনীতি ভূমিকা রাখছে এবং আইপিইউ ও জাতিসঙ্ঘ এক্ষেত্রে কাজ করছে। সংসদীয় কূটনীতি তথা আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিভিন্ন দেশের বিরাজমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আলোচনা অনুষ্ঠানে আর্মেনিয়া ন্যাশনাল এসেম্বলির চেয়ারম্যান এলেন সিমোনিয়ান, ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা, বুরুন্ডির সিনেট স্পিকার ইমানুয়েল সিঞ্জোহাগেরা, মন্টেনিগ্রো সংসদের স্পিকার এলেস্কা বেসিস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের স্পিকারগণ ও অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com