রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডে স্মার্টফোন অফার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রয়েছে ভিসা-ব্র্যান্ডযুক্ত ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। প্লাস্টিক ও ভার্চুয়াল (সেলফিন) দুই ফরম্যাটের এ কার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যায়। এ কার্ড দিয়ে টাকা ও বিদেশি মুদ্রায় লেনদেন করা যায়, দেশি-বিদেশি যে কোনো ই-কমার্স সাইটে পেমেন্ট দেয়া যায়।
বিশ্বের যে কোনো দেশ থেকে ভিসা ডিরেক্ট সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক রেমিট্যান্স ও ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট গ্রহণ করা যায়। এখন ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডে বিদেশি মুদ্রায় সর্বোচ্চ লেনদেনকারীরা পাবেন স্মার্টফোন। আর ডুয়েল কারেন্সি বা বিদ্যমান সেলফিন প্রিপেইড কার্ডে বিদেশ থেকে রেমিট্যান্স বা পেমেন্ট জমা হলে পাওয়া যাবে ১% ক্যাশব্যাক। এ অফার ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।
ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্লাস্টিক প্রিপেইড কার্ড যে কোনো শাখা/উপশাখা থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করা যাবে। আর সেলফিন ব্যবহারকারীরা তাদের অ্যাপ থেকে রিকোয়েস্ট পাঠিয়ে একটি অতিরিক্ত ডুয়েল কারেন্সি কার্ড নম্বর (ভার্চুয়াল কার্ড) নিতে পারবেন। তবে ডুয়েল কারেন্সি লেনদেনের জন্য শাখার মাধ্যমে পাসপোর্ট এনডোর্সমেন্ট করিয়ে নিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিদেশি মুদ্রা ব্যবহারের সীমা প্রযোজ্য। প্রিপেইড কার্ড ছাড়াও ইসলামী ব্যাংকের রয়েছে ভিসা ও মাস্টারকার্ড ব্র্যান্ডের খিদমাহ (ক্রেডিট) ও ডেবিট কার্ড। এসব কার্ড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন হসপিটাল সার্ভিস, ইলেকট্রনিকস পণ্য, পোশাক, হোটেল-রেস্টুরেন্ট, টুরিস্ট সার্ভিস ও এয়ার টিকিটের বিল পরিশোধে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ০% ইএমআই সুবিধা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com