সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে বিষাক্ত পানমসলা-শিশু খাদ্যের বিরুদ্ধে অভিযান

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

সিলেটে বিষাক্ত পানমসলা ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিলেট নগরীর বন্দরবাজার হকার্স মার্কেট এলাকায় র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এসময় বিপুল পরিমাণ পানমসলা, জর্দা, ভেজাল শিশু খাদ্য (চকলেট, বিস্কুট) জব্দ করে তা ধংস করা হয়। একই সাথে শিশুর খাদ্যে প্রলোব্ধ করতে খেলনা ফ্রি রাখায় তা জব্দ করা হয়। অভিযানে র্যাবের পক্ষ থেকে নেতৃত্ব দেন র‌্যাব -৯ এর মেজর মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানসহ র‌্যাব সদস্যরা। র‌্যাব -৯ এর মেজর মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ভেজালের বিরুদ্ধে ভোক্তা অধিকারকে সাথে নিয়ে র‌্যাবের অভিযান চলছে। খাদ্যে ভেজাট ঠেকাতেই এ অভিযান। ভেজাল খাদ্যের বিরুদ্ধে র‌্যাব সক্রিয় অবস্থানে থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com