শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের কমিটি ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক দলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এ পত্রের মারফতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অ্যাডভোকেট আহসান কবির সভাপতি ও রেজাউল করিম মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মোজাম্মেল হক মজনু, মমিনুল হক বাহাদুর ও কবির হোসেনকে সহ-সভাপতি। রাজিব মিয়াকে যুগ্ন-সাধারণ সম্পাদক, আলী হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক ও আমির হোসেনকে প্রচার সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com