শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আবার করোনার সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় ১২-১৭ বছর বয়সীদের টিকাদানে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি বলেও জানান জাহিদ মালেক। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান ব্ন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও একই কথা বলেছেন। তিনি জানান, করোনা সংক্রমন কমাতেই মূলত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এসেছে। তবে ফের যদি করোনা সংক্রমণ বেড়ে যায় তাহলে যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী বেলছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কারণে কোথাও যদি সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই সিদ্ধান্ত নেবো। কোনোভাবেই আমরা শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করবো না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com