শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিম খানায় হাফেজদের পাগড়ী প্রদান

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া গ্রামে অবস্থিত হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) হেফজখানা এবং এতিমখানা ৪জন হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. কাশেম, প্রধান অতিথি ছিলেন বাগমুয়া জামে মসজিদের খতিব ও পেশ ঈমাম মাওলানা কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ফারিয়া, প্রিন্সিপাল মাওলানা নুরুল আজিম, হোস্টেল সুপার মাওলানা জাহাঙ্গীর। সঞ্চালনা করেন সাংবাদিক আতাউর রহমান মাসুদ। কৃতিত্বের সাথে হেফজ শেষ করে পাগড়ী ও নগদ অর্থ গ্রহন করেন, হাফেজ আবদুল ওয়াহেদ, মোঃ তাহাসিন, মোঃ শাহাদত, মোঃ হাসান। হেফজ একং নাজেরা বিভাগে কৃতিত্ব অর্জন করায় ১২জনকে পুরুষ্কার প্রদান করা হয়। এম. এ. কাশেম বলেন, ইসলাম এবং কোরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের ভুমিকা অপরিসীম । আমরা যারা অভিভাবক আছি হাফেজদের উৎসাহ যুগাতে হবে। করোনার এই ক্লান্তি লগ্নে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাই হাফেজদের পাগড়ী পরানো সম্ভব হয়নি। যে হাফেজরা আজ পাগড়ী পেয়েছে তাদের প্রতি অফুরন্ত দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহর দরবারে এই প্রার্থনা করি তারা যেন সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com