শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হঠাৎ আমেরিকায় উড়াল দিলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

হাতে ছিলো বেশ কিছু কাজ। শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং, অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমার শুটিং ও ডাবিং। সব শেষ করেছেন। নতুন কিছু কাজ হাতে আছে। তবে সেগুলোর শিডিউল আপাতত দিচ্ছেন না। স্ত্রী-সন্তান আমেরিকায় মিস করছিলেন। তাই খানিক ফুরসত পেয়েই উড়াল দিলেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা মিশা সওদাগর। এ অভিনেতার সাথে কথা হলো ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে। মিশা জানান, তিনি ৭ তারিখ আমেরিকায় গেছেন।
এ যাত্রায় থাকবেন এক মাস। মিশা বলেন, ‘কাজ তো করিই, করতে হয়। সংসারেও সময় দেয়া উচিত। সবাইকে খুব মিস করছিলাম। তাই একটু ফাঁকা সময় পেয়ে ছুটে এলাম। খুব ভালো লাগছে।’ কবে ফিরবেন? জবাবে এ অভিনেতা জানান, ‘এবার অনেকদিন থাকার প্ল্যান আছে। এ মুহূর্তে দেশে ফেরার তেমন তাড়া নেই। হাতের কাজ শেষ করে এসেছি। আর কিছু কাজ আছে যেগুলো শুরু হতে সময় লাগবে। আশা করা যায় আগামী মাসে ফিরবো। মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির কাজ করবো। আরও কিছু কাজ যোগ হতে পারে।’ আমেরিকায় গিয়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তিনি। নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে। তবে জনপ্রিয়তা তার খল চরিত্রেই। ঢালিউডে তার পর আর উল্লেখ করার মতো খল অভিনেতা আসেনি। অভিনেতার তথ্যমতে প্রায় ৯ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। যা সত্যিই অভাবনীয়।
একটা সময় শাকিব খানের সাথে ভিলেন হিসেবে মিশার জুটির ছিলো আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com