শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধানের বীজ কিনে প্রতারিত, ক্ষতিপূরণ পেলেন ৭ কৃষক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ধানের বীজ কিনে প্রতারিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন ঝিনাইদহের সাত কৃষক। অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সুচন্দন মন্ডল জানান, শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার থেকে চলতি মৌসুমে আবাদের জন্য স্বর্ণা ধানের বীজ কিনে প্রতারিত হন সাত কৃষক। বিষয়টি নিয়ে গত ১৮ আগস্ট তারা অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মতামত চাইলে স্বর্ণা ধানের এ জাতটি অবৈধ বলে বিবেচিত হয়।অভিযোগ শুনানি শেষে সত্যতা প্রমাণিত হয়। পরে ভুক্তভোগী কৃষকরা বিঘা প্রতি ৯ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, অভিযোগ মীমাংসার মাধ্যমে ওই সাত কৃষককে ২৫ বিঘা জমির জন্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেয় শহিদ বীজ ভান্ডার। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জনাব আলী, আজিজার মন্ডল, আতিয়ার রহমান, নুজির আলী খাঁ, সজল হোসেন, আকাশ মিয়া, লিমন হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com