শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেলাবতে রাতের আঁধারে কৃষকের গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

নরসিংদীর বেলাবতে এক কৃষকের জমির পাশে, আইলের পাশে ও খালের পারে লাগানো সব কাঠ ও ফলের গাছ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময়ে উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের চাষি মো. শেখ শাহজাহান ওরফে বুলবুল শেখের গাছ ভেঙে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। প্রায় ৫০-৬০ টি গাছের চারা ভেঙে দেয় তারা। কৃষক শেখ শাহজাহান বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের গ্রামের একজন এসে আমাকে খবর দেয় আমার লাগানো গাছ কে বা কারা ভেঙে দিয়েছে। গিয়ে দেখি জমির পাশে সারিবদ্ধ ভাবে লাগানো সব গাছ ভেঙে ফেলেছে কে বা কারা। তিনি জানান, গাছগুলোর বয়স ৫-৬ মাস। এখন নতুন কুড়ি আর নতুন ডালপালা নিয়ে সুন্দরভাবে বেড়ে উঠছিল । এখন গাছগুলো কেটে ফেলায় তার বিরাট ক্ষতি হয়ে গেছে। তিনি আরও বলেন, কারও সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই। কৃষকের ছেলে সুজন শেখ বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ফোনে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে বলে জানায় সে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com