শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে পাটের ভাল ফলন, অধিক দামে কৃষক লাভবান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিরামপুর উপজেলায় গত বছরের তুলনায় এবার অধিক জমিতে পাটের আবাদ হয়েছে। ভাল ফলন ও আশানুরূপ দাম পেয়ে লাভবান হচ্ছে চাষী। উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, পাট আবাদের জন্য অত্যন্ত উপযোগি বিরামপুর উপজেলায় গত বছর ১৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় এবার কৃষকরা ১৯০ হেক্টর বা ১হাজার ৪২৫ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। আবাদকৃত পাটের মধ্যে রয়েছে ও-৯৭/৯৮, জিআরও ৫২৪ এবং রবি-১। প্রতি বিঘায় ৮/৯ মন হারে ফলন হিসাবে উপজেলায় এবার পাটের উৎপাদন হয়েছে প্রায় ৪৪০ টন। বিরামপুর হাটে পাট বিক্রি করতে আসা ভেলারপাড় গ্রামের পাট চাষী জাকির হোসেন ও মামুনুর রশিদ জানান, এবার তাদের জমিতে বিঘাপ্রতি ৮/৯ মন হারে পাটের ফলন হয়েছে। তারা ২ হাজার ৮শ’ টাকা মন দরে পাট বিক্রি করছেন। এছাড়া এলাকায় পাট কাঠির ব্যাপক চাহিদা ও দাম রয়েছে। পাট কাঠি সাধারণ বেড়া, জ্বালানী, পানের বরজে বেড়া, ছাউনী তৈরিসহ আনুসাংগিক কাজে ব্যবহার করা হয়। প্রতি বিঘা জমির পাট কাঠি ৪ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বিরামপুর বাজারের পাট আড়তদার পলাশ কুমার কু-ু জানান, এলাকায় আবাদকৃত পাটের মান ভাল। পাটকলে এই এলাকার পাটের ব্যাপক চাহিদা রয়েছে। একারণে পাট বিক্রিতে কোন অসুবিধা হয়না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com