শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক খবরপত্রের প্রতিনিধি কাজলের শ্বশুর ও শাশুড়ির একই দিনে ইন্তেকাল

ঁআশরাফুল হক কাজল, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার চিলাহাটি স্থলবন্দর প্রতিনিধি আশরাফুল হক কাজলের শ্বশুর ইদ্রিস আলী (৮৮) ও শাশুড়ি হোসনেআরা বেগম (৮২) একই দিনে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি – – – – রাজিউন। একই দিনে এমন বেদনাদায়ক স্বামী ও স্ত্রীর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে।

গত ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সাংবাদিক আশরাফুল হক কাজলের শ্বশুর ইদ্রিস আলী ইন্তেকাল করেন। ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় মরহুমের নিজ বাসভবনে জানাজার নামাজের আগে তার স্ত্রী হোসনেআরা বেগম স্বামীর লাশ শেষ বারের মতো দেখতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বামীর জানাজা শেষে হতে না হতেই সকাল সাড়ে ১০টায় মরহুমের স্ত্রী হোসনেআরা বেগম মৃত্যু বরণ করেন। পরে স্বামীর কবরের পার্শ্বে তার দাফন সম্পন্ন করা হয়। একই সাথে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। মরহুম ইদ্রিস আলী বগুড়া মহাস্থানগড় চাঁনপাড়া গ্রামের মৃত অসীম উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তারা ২ ছেলে, ৭ মেয়ে, ২২জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। তাদের মৃত্যুতে দৈনিক খবরপত্র পরিবারের পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানা, বার্তা সম্পাদক আমানুল্লাহ আমান শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com