শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে সার্বিক বিষয় নিয়ে শনিবার দুপুরে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ। বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির মধুপল্লী পরিদর্শনসহ কেশবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com