শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংসদ সদস্য মাসুদা রশিদ আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোর রাতে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মাসুদা এম রশিদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের । শোক বার্তায় জিএম কাদের বলেন, অধ্যাপিকা মাসুদা রশিদ একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী, সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো; যা সহসা পূরণ হওয়ার নয়।
মাসুদা এম রশিদ দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com