শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টঙ্গীতে শ্রমিক নেতার স্মরণে আলোচনা ও দোয়া

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

টেলিফোন শিল্প সংস্থার সাবেক প্রখ্যাত শ্রমিক নেতা টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব মরহুম আব্দুল হান্নান পাটোয়ারীর মৃত্যুতে শোক সভা আলোচনা দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ শোক সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সমন্বয় পরিষদের সদস্য আব্দুল্লাহ আল হাতেম এর সঞ্চালনায় মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার শাহরাস্তী পৌরসভার মেয়র আলহাজ¦ মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: উসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, সমন্বয় পরিষদের কার্যকরি সভাপতি জরিফ আহমেদ মন্টু ডিলার, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শহীদ, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, খোরশেদ আলম খোকন, সাজ্জাদুল হক সাজ্জাদ, জাহাঙ্গীর আলম প্রধান, নজরুল ইসলাম নূরু, সাদেক হোসেন খান, জহিরুল ইসলাম সিকদার, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক বাছেদ খান, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারী, আহ্বায়ক মুকুল সরকার, দেলোয়ার হোসেন, শাহজাহান তপন, পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম নাসির উদ্দিন, আবুবকর সিদ্দিক প্রমুখ। এ সময় বক্তারা মরহুম আব্দুল হান্নান পাটোয়ারীর রাজনৈতিক ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, হান্নান পাটোয়ারী ছিলো আওয়ামীলীগের রাজনীতি ও শ্রমিকদের অধিকার আদায়ের রাজপথের একজন ত্যাগী নেতা এবং ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আদর্শবান। তার ন্যায়নীতি ও সততা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার পরিবারের সকলের মঙ্গল কামনা করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com