শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এর শুভ উদ্বোধন করেন  ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এর আগে জেলা প্রশাসক অতুল সরকার উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নব নির্মিত ভূমি অফিসের উদ্বোধন ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মিরাকান্দায়  প্রধান মন্ত্রীর উপহার  জায়গা ও ঘর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন এবং  উপকার ভোগীদের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেন। সবশেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে  জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুধীজন, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্ন অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলা প্রশাসক উপজেলা চত্তরে এসে পৌছালে সকল শ্রেনী পেশার লোকজন জেলা প্রশাসক অতুল সরকারকে ফুলেল শুভেচছা জানায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, আরডিও তাপস শাখারী, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সুধীজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com