শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মুক্তি জানুয়ারিতে

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

চলতি বছরে মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া,তাসকিনসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন। ছবিটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ছবিটি আমরা সিনেমা হলে মুক্তি দিতে চাই। এরজন্য সময় নিয়েছি। দেশের করোনা পরিস্থিতির কারণে হল বন্ধ থাকা এবং এ সময়ে দর্শক আসবে কিনা; সবকিছু নিয়ে সন্দিহান ছিলাম। তারপর আমাদের পরিকল্পনা ছিলো যদি স্কুল-কলেজগুলো খুলে দেয় তাহলে হয়তো আমরা ভালো সংখ্যক একটা দর্শক পেতে পারি। এখন স্কুল কলেজ সব খুলে দিয়েছে, সিনেমা হলও খুলে দিয়েছে। আশা করছি সবকিছু যদি অনুকূলে থাকে তবে আসছে জানুয়ারিতে মুক্তি দেবো। সুন্দরবনকে কীভাবে দস্যুদের হাত থেকে মুক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তারই গল্প উঠে আসবে এ সিনেমায়।
এ সিনেমায় র‌্যাবের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, তাসকিন রহমান। আরও আছেন নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিক, কলকাতার দর্শনাসহ দেশের একঝাঁক তারকা। এর আগে প্রকাশ পেয়েছিলো ছবিটির টিজার। টিজারে দস্যুদের ভয়ঙ্কর কর্মকান্ড দমনে র‌্যাব সদস্যদের রোমাঞ্চকর অভিযানের কয়েক ঝলক বাড়িয়ে দিয়েছে সিনেমাটি দেখার তৃষ্ণা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com