বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাবি ছাত্রকে মারধর, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ

সাব্বির হোসেন (সাভার) ঢাকা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে অনিয়মের প্রতিবাদ করায় আনসার সদস্যদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর হোসাইন। প্রতিবাদে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে নুর হোসাইনের বড় ভাই, বন্ধু, ছোটভাই এবং সহপাঠীরা। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২ টার সময় সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে নুর হোসেনকে কয়েকজন আনসার সদস্যরা ব্যাপক মারধর করে। পরে ৯৯৯ এ ফোন করলে নিকটস্থ থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নিউরোসায়েন্স ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com