সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদীর উদ্যোগে চলছে মশক নিধন কার্যক্রম। মেয়র মনির আক্তার খান তরু লোদীর নির্দেশে ইন্সপেক্টর রাজু আহমেদ ও কাউন্সিলর জহরলাল হোসেনের তত্বাবধানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লায় রাস্তা, ড্রেন, বাড়ী বাড়ী মসক নিধন স্প্রে করা হচ্ছে। মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, পৌর শহরের সকল এলাকা মশামুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে প্রতিটি পাড়া মহল্লা, বাড়ী ঘর, প্রতিষ্ঠান ও বিশেষ স্থাপনাগুলোতে স্প্রে দেওয়ার মাধ্যমে মশকনিধন কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।