শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

কেশবপুরে কোভিড-১৯ কালীন সরকারি

যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়নের হানানপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শ্রেনীকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড-১৯ কালীন সময়ে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ জুলমত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) কেশবপুর উপজেলা কমিটির সভাপতি সুজন দাস। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) হাসানপুর ইউনিয়নের সদস্য অসীম দাসের সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক প্রনব কুমার দাশ, আবু শরাফ সাদেক কারিগরী ও বানিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক মনোতোষ কুমার দাস, হাসানপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রউফ, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন পান্না, মোঃ আব্দুর রউফ গোলদার, মোঃ মজিবার রহমান, শবনম মুস্তারী, মোঃ মাহাবুর রশীদ, বাংলাদেশ দলিত পরিষদের (বিডিপি) সভাপতি অসীম দাস, সাধারন সম্পাদক রিপন দাস, বিউটি দাস, শেফালী দাস এডভোকেসী সভায় মুল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, শরিফ আহমেদ, তন্দ্রা দত্ত। এডভোকেসী সভায় কোভিড কালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com