শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন সিনেমায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অংশুমান প্রত্যুষ। ছবির নাম ‘ধাপ্পা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা সরকার। তবে, এই সিনেমায় কোনো নায়ক নেই। দুই নায়িকাকে প্রধান করেই এ সাইকোলজিক্যাল থ্রিলারটি তৈরি করছেন পরিচালক। অংশুমানের ভাষায়, “গল্পটি দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে। ‘নির্ভয়া’ করতে গিয়ে প্রিয়াঙ্কার অভিনয়ের ধার দেখেছি। শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহু দিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু করতে চলেছি ছবির কাজ।”

ছবিতে শ্রাবন্তী এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের জগৎ থেকে দূরে রাখতে ভালোবাসে। প্রিয়াঙ্কা এক আধুনিক কর্মরতা নারীর চরিত্রে। ছবিতে দুই নারীকে মিলিয়ে দেবে একটি ঝড়-বৃষ্টির রাত। সেই রাতে প্রিয়াঙ্কার চরিত্রটি আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে। শ্রাবন্তী ছবিটি নিয়ে বেশ উত্তেজিত। তিনি বলেন, ‘টানটান গল্প ছবিটির। শেষ পর্যন্ত দেখতে চাইবেন দর্শক। এ রকম কাজ আগে করিনি। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব এটাও বাড়তি ভালো লাগা হিসেবে কাজ করছে।’ গত ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু দক্ষিণ ২৪ পরগনার শাসনে। এটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com