শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশুলিয়ায় রেস্টেুরেন্ট উদ্বোধনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী শিল্পাঞ্চলে চাঁদাবাজির কোন সুযোগ নেই

শহীদুল্লাহ মুন্সী আশুলিয়া (ঢাকা) :
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, সাভার ও আশুলিয়া একটি বিনিয়োগ বান্ধব শিল্প এলাকা বলেই দেশি ও বিদেশি উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করছেন। এখানে চাঁদাবাজির কোন সুযোগ নেই। আশুলিয়ার ডিইপিজেড সংলগ্ন হাশেম প্লাজার দ্বিতীয় তলায় লাসানিয়া লিমিটেড (কাবাব এন্ড রেস্টুরেন্ট) উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী এসময় বলেন, সাভার অনেক উন্নত হচ্ছে। সাভারে প্রতিদিনই নতুন নতুন প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে। বিনিয়োগবান্ধব এলাকা বলেই এসব সম্ভব হচ্ছে। আর এ কারণেই এখানে শিল্পের প্রসার হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলেছেন। নিজের আয় দিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ আরো বেগবান হবে। শিল্প এলাকায় চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এখানে যেন কোনো প্রকার চাঁদাবাজি না হয়, সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। ডাঃ এনামুর রহমান আরো বলেন, কমিটি গঠনে যেন অন্যদলের কেউ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, লাসানিয়া লিমিটেডের স্বত্বাধিকারী মো: আমানউল্লাহ, সাভার উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আহমেদ ভূইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূইয়া, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিবুল ইসলাম বাবুল মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com