শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালের র্কীতনখোলা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বরিশালে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে বুধবার বরিশাল জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় বিআইডব্লিউটিএর জমিতে অবৈধ স্থাপনা ও ডিসি ঘাটসহ নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর। এসময় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর প্রশিক্ষণ একাডেমি এলাকায় অবৈধ দোকান পাট স্থাপনা উচ্ছেদ করে ভেকু দিয়ে বেস কিছু অবৈধ দোকান ভেঙ্গে দেওয়া হয়। এরপর ডিসি ঘাট এলাকা এবং স্টিমার ঘাট নদীর তীর অবস্থিত নদীবন্দর এলাকায় বিভিন্ন স্থাপনা ঘুটিয়ে দেওয়া হয়। এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর বলেন, সরকারী জমি জবর দখল করে ভোগ করতে পারবে না বরিশাল জেলা ও মহানগরের অবৈধ স্থাপনা গুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে পাশাপাশি নদীর সৌন্দর্য রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের টিম ও আনসার বাহিনীর সদস্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com