শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাবনূরের ইউটিউব চ্যানেল

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার অনেক সিনেমা আজও বাংলা সিনেমার মনে দোলা দিয়ে যায়। অনেকদিন হলো তিনি নেই অভিনয়ে। থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানে ছেলে ও ভাইবোনের সঙ্গে বসবাস তার। প্রায়ই শোনা যায় অভিনয়ে ফিরবেন। কিন্তু সেটা কবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে স¤প্রতি দেশ-বিদেশের অনেক নায়ক-নায়িকা, গায়ক-গায়িকার মতো ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে ফোনে শাবনূর গণমাধ্যমকে বলেন, ‘দেশে বিদেশে লাখো ভক্তের কথা ভেবেই ইউটিউব চ্যানেলটি খুলেছি। এর আগে ফেসবুকে একটি পেজও চালু করেছি। আমাকে অনেকে মিস করেন। আমিও দেশ ও দেশের মানুষকে মিস করি। তাই সবার সঙ্গে যোগাযোগটা নিয়মিত রাখতে এসব মাধ্যমে নিয়মিত থাকতে চাইছি।’ ১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’ সেই সঙ্গে ভক্তদের কাছে তার ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন। সেই টিমে আছে তিনজন খুদে সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান।
শাবনূর বলেন, ‘এ মূহূর্তে বিধিনিষেধে সময় কাটছে। বিধিনিষেধ জীবনের ডায়েরি শিগগির ইউটিউবে আপলোড করব। পাশাপাশি মজার ও রুচিশীল কনটেন্টও ভক্তদের জন্য পর্যায়ক্রমে আপলোড করব।’ ২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিটি অসমাপ্ত রেখে এর পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com