বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুর জেলা কারাগারে ৪টি রঙিন টিভি উপহার দিলেন ডিসি মোমিনুর রশীদ

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা কারাগার পরিদর্শনে গিয়ে কারাগারে বিভিন্ন ওয়ার্ডের বন্দীদের অসুবিধার কথা শোনেন তিনি। এরপর ডিসি মোমিনুর রান্নাঘরের পরিবেশ ভাল করার নির্দেশসহ জেলা কারাগারে ৪ টি রঙীন টিভি প্রদানের ঘোষনা দেন। এর আগে কারাগারে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বন্দীদের খাবার,  রান্নাঘর এবং পানি সরবরাহসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি বন্দীদের রান্না ঘরের পরিবেশ খারাপ থাকায় নতুন রান্নাঘর তৈরির নির্দেশনা দেন। এছাড়াও কারাগারের বিভিন্ন ওয়ার্ডে থাকা বন্দীদের পর্যন্ত পানি সরবরাহর জন্য ডিপ টিউবওয়েলের সাথে ১১/১২ হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর সংযোগের জন্য নির্দেশনাও দেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, জেলা সুপার মোঃ আবুল কালাম আজাদ, জেলার মোঃ তরিকুল ইসলাম  উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com