শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নভেম্বরে আসছে জিমেইলের নতুন চমক

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

জিমেইলে মাধ্যমে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। যা ব্যবহারকারীদের আরও সহজ ও সাবলিল কলিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। গুগল ব্যবহারকারীদের মিটিংয়ে বা ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য ইউআরএল জেনারেট করে। আর এই নতুন সুবিধাটি চালু হলে আর কোন ঝামেলাই থাকবে না।
প্রযুক্তি সংস্থাটি বলছে, এটি এমন একটি ফিচার হবে যার মাধ্যমে গুগল মিটিংগুলো আরও স্বতঃস্ফূর্ত ও সহজ হবে। গুগল প্রথমে জিমেইল অ্যাপের মধ্যে একে অপরকে (কন্টাক্ট লিস্টের) কল করার উপায় চালু করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল অ্যাপের মাধ্যমেই যে কোনো ডিভাইস ব্যবহার করে একে অপরকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।জিমেইল অ্যাপে ভিডিও ও ফোন বাটন যুক্ত করা হবে। যাতে দ্রুত ভিডিও কল স্টার্ট করা যায় এবং ভিডিও ছাড়াই অডিও-ওনলি মিট কল করা যায়।
গুগল ঘোষণা করেছে, নভেম্বরের শুরুর দিকে এটি সব ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। সঙ্গে গুগল মিটের জন্য থাকবে লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্টও। শুরুর দিকে এই ফিচারটিতে ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজে ট্রান্সলেটেড ক্যাপশন পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য আরও ভাষার ক্ষেত্রেও এই ফিচারটি পাওয়া যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com