শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিলানকে কষ্টে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

রুদ্ধশ্বাস লড়াইয়ে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে ‘বি’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে আধিপত্য করা লিভারপুল গোলের জন্য শট নেয় মোট ২৩টি, যার ৮টি লক্ষ্যে। মিলানের ৭ শটের ৪টি লক্ষ্যে ছিল। চোটের কারণে মিলান শিবিরে ছিলেন না তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। শুরু থেকে তাদের চেপে ধরে লিভারপুল। ৯ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় অল রেডসরা। সালাহর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডার ফিকায়ো তোমোরির পায়ে লেগে জালে জড়ায়।একটু পরই স্পট কিকে গোল করতে ব্যর্থ হন সালাহ, তার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মাইক মিয়া। ৪২ মিনিটে ম্যাচে সমতা আনে মিলান। ডি-বক্সের সামনে থেকে লিভারপুল গোলরক্ষক আলিসনকে ফাঁকি দেন আন্তে রেবিচ। দুই মিনিট পরই লিড নেয় মিলান। গোলটি করেন রিয়াল থেকে ধারে খেলতে আসা দিয়াাস। তার প্রথম শট গোললাইনে ডাইভ দিয়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ঠেকালেও বিপদমুক্ত হয়নি। ফাঁকা জালে ফিরতি শটে বল পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের জালে আবার বল পাঠায় মিলান, তবে এবার অফসাইড। পরক্ষণেই সমতা ফেরান মোহামেদ সালাহ (২-২)। ৬৯ মিনিটে জয়সূচক গোল পায় লিভারপুল। কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি মিলানের ডিফেন্ডার। বক্সের মাথা থেকে বুলেট গতির শটে জাল কাপান অধিনায়ক হেন্ডারসন। বাকি সময়ে আর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ। ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও পোর্তো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com