শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের মুহুরী নদীর পানিতে প্লাবিত হলো ফুলগাজী

সাইফুল ইসলাম মজুমদার ফুলগাজী (ফেনী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

৪র্থ বারের মতো ফের মুহুরী নদীর পানিতে প্লাবিত হলো ফুলগাজী উপজেলা। ভারতের উজানে সামান্য বৃষ্টি হলে মুহুরী নদীর ভাঙ্গন স্থান দিয়ে পানি প্রবেশ করে লোকালয় প্লাবিত হয়। গেল ২ মাসে ৩ বার মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়। এতে জনজীবনে নেমে আসে বিপর্যয়। নষ্ট হয়ে যায় ফসলি জমি, আমন ধানের বীজ ও বীজতলা। পানিতে ভেসে যায় ক্ষুদ্র ও মাঝারি ধরনের মাছ চাষীদের মাছের ঘের। বৃহস্পতিবার সকালে ভারতের উজানের পানি আবার সেই ভাঙন স্থান দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে। মুহুর্তে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কসহ ৪/৫টি গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলোর মধ্যে জয়পুর, কিসমত ঘনিয়ামোড়া, পশ্চিম ঘনিয়ামোড়া, দৌলতপুর ও শাহাপাড়া গ্রাম অন্যতম। স্থানীয়রা জানান, ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ভারতের উজানে টানা বর্ষন ও অতিবৃষ্টির ফলে নদীর ভারসাম্য হারিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়। তিনি দ্রুত বাঁধ মেরামত করার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, ইতিমধ্যে নদীর বেড়িবাঁধ নির্মানে ৭৩২ কোটি টাকা একনেকে পাশ করা হয়েছে। খুব শ্রীঘ্রই বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com