শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্ষমতালোভ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ক্ষমতার দাপট ও ক্ষমতালোভ আওয়ামী লীগ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজানের জামিন আবেদন নামঞ্জুর ও তাদেরকে জেল হাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী লীগ সরকারের সকল ঘৃন্য আচরণ প্রমান করে যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী লীগ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে। রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু এবং মিজানুর রহমান মিজানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই আরও একটি বর্ধিত প্রকাশ।’ বিএনপি মহাসচিব নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com