শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুগদায় রিকশাচালকের ঘরে মিললো জামালপুরের নিখোঁজ ৩ মাদ্রাসাছাত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরের ইসলামপুরের এক মাদ্রাসা থেকে নিখোঁজ তিন শিশু শিক্ষার্থী রাজধানীর মুগদা থেকে উদ্ধার হয়েছে। নিখোঁজের পাঁচদিন পর গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুগদা থানার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া। তিনি জানান, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পেতে পুলিশ বিভিন্ন সূত্র ধরে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এর অংশ হিসেবে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে স্থানীয় রিকশাওয়ালাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুগদা থানার মান্ডা এলাকার রাজা মিয়া নামে এক রিকশাচালকের বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছে বলে জানিয়েছে।
জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে ট্রেনে ঢাকায় চলে যায়। কিন্তু স্টেশনে নেমে কোথায় যাবে তা তারা বলতে পারছিল না। এই অবস্থায় একটি রিকশা ভাড়া করতে যায়। তখন রিকশাচালক তাদের কাছ থেকে সব শুনে নিজ বাসাতে রাখেন। রিকশাচালকের বাসা থেকেই তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
এএসপি আরও জানান, শুক্রবার সকালে ছাত্রীদের জামালপুরে নিয়ে আসা হয়। জামালপুরে নিয়ে আসার পর তাদের পালিয়ে যাওয়ার কারণসহ এ অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ওই তিন ছাত্রী অন্যদিনের মতো শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়ে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে শিক্ষকরা ফজরের নামাজ পড়ার জন্য শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে তোলেন। অন্য ছাত্রীদের মতোই নিখোঁজ শিশুরাও নামাজের প্রস্তুতি নেয়। তবে নামাজের পর তাদের আর কোনও খোঁজ মেলেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com