শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

দলের কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবে বিএনপি। তৃতীয় দিনের ধারাবাহিক বৈঠকের পর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। তিনি বলেন, আমাদের তিনটি সভা হলো-এটা আজকে শেষ। আগামী শনিবার আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো যে, আরো কয়েকটি সভা করবো কিনা। কারণ আমাদের এখনো কিছু কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় বাকী রয়েছে। তাদের নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট-সেক্রেটারিদের নিয়ে মিটিং করার কথা আছে। আমরা হয়ত সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেবো। পরে আমরা পেশাজীবীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। আমরা দেখি যে, স্থায়ী কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয় পরবর্তিতে এসব মিটিংগুলো আমরা করব। মির্জা ফখরুল বলেন, আমাদের এসব ধারাবাহিক বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করনীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসব বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং নেতাদের মতামত শুনেছেন।
তিনটি মিটিংয়ে কি কি পরামর্শ এসেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা সময়মত জানতে পারবেন। আমরাই আমাদের প্রয়োজনেই তখন আপনাদেরকে জানাব। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ ঘন্টা তৃতীয় দিনের বৈঠক হয়। গত রোববার এই বৈঠক শুরু হয়েছিল যা বৃহস্পতিবার শেষ হলো। এই তিন দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলী এবং শেষ দিন দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com