বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাঁচের দেয়ালে ধাক্কা খেয়ে ৩০০ পাখির মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর কাঁচের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে ৩০০ অভিবাসী পাখি। ভবনটির নিচে পড়ে থাকা পাখিগুলোর মৃতদেহের ছবি পোস্ট করেছেনস নিউ ইয়র্ক সিটি অদুবন নামের এক সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
নিউ ইয়র্কের বহুতল ভবনগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বছরের পর বছর বহু পাখি মারা যাচ্ছে বলে অভিযোগ করে আসছে নিউ ইয়র্ক সিটি অদুবন। তবে চলতি সপ্তাহে পাখি মারা যাওয়ার সংখ্যা অনেক বেড়েছে। সংগঠনটির সহযোগী পরিচালক কাইটলিকন পারকিনস জানান, সোমরাত থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়ো আবহাওয়ার কারণে পাখিদের মারা যাওয়ার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, ‘অনেক বড় ঝড় ও বাজে আবহাওয়া ছিল এবং অনেক পাখি ছিল। এই সমন্বয়ের কারণে জানালার সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেখা যাচ্ছে, ঝড়ের কারণে পাখিরা নিচু দিয়ে উড়তে বাধ্য হয়েছে কিংবা তারা বিভ্রান্ত হয়েছিল। এছাড়া নৈশকালীন আলোর প্রভাবও পাখির ওপর অনেক বেশি ছিল, বিশেষ করে মেঘাচ্ছন্ন রাতে।’ মেলিসা ব্রিয়ার নামের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, তিনি নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর আশেপাশের এলাকা থেকে প্রায় ৩০০ পাখির মৃতদেহ পেয়েছেন। ভবনগুলোর উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্ত এবং ফুটপাতগুলোতে পাখির মৃতদেহ পড়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com