বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নবাবগঞ্জে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি মোস্তফা, মনির সম্পাদক

কামাল হোসেন দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত চুড়াইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়। এতে মো. মোস্তফাকে সভাপতি, মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম.এ হামিদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক সুজন আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক শাহীন ফকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য এসএম সাইফুল ইসলাম, চুড়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান লিটন, যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তিতাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী শিপলু, সাবেক ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, শ্রকিকলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com