শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক গোলাপ মুনীর আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

দৈনিক নয়া দিগন্তের সাবেক সহকারী সম্পাদক গোলাপ মুনীর আর নেই। শনিবার সকাল ৯টায় রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গোলাপ মুনীরের লাশ বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাজুল ইসলামীতে রাখা হয়েছে।
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য গোলাপ মুনীর সূচনা থেকেই দৈনিক নয়া দিগন্তের সাথে যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি নয়া দিগন্তের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে অবসর নেয়ার পরেও তিনি নয়া দিগন্তে নিয়মিত কলাম লিখে আসছিলেন। এছাড়া বিষয়ভিত্তিক বিভিন্ন গ্রন্থও রচনা করেছেন তিনি। মরহুমের জানাজা কখন অনুষ্ঠিত হবে, তার পরিবার নিশ্চিত করে কিছু জানায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com