শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘সাকিব দা এসে গেছেন’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের বাকি অংশ। বাংলাদেশের দুই ক্রিকেটার কয়েক দিন আগেই চলে গেছেন দুবাইয়ে। সাকিব আল হাসান খেলবেন কলকাতার হয়ে, মোস্তাফিজুর রহমান রাজস্থানের হয়ে। আরব আমিরাতে পা দিয়েই কোয়ারেন্টিনে ছিলেন সাকিব। শনিবার শেষ হয় কোয়ারেন্টিন পর্ব। এরপরই তিনি যোগ দেন দলের সাথে ট্রেনিংয়ে। মাঠে নামার সাথে সাথে কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুকে সাকিবের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘সাকিব দা এসে গেছেন।’
গত রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। দুবাইয়ে পা রাখতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাকে পাঁচ দিন। তা শেষ হয়েছে শনিবার। রাতে চলে যান দলের অনুশীলনে।
আইপিএলের চলতি আসরে সময়টা অবশ্য ভালো কাটেনি সাকিবের। সুযোগ পেয়েছেন মোটে তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটি, আর রান করেছেন মোটে ৩৮। চেন্নাই ও মুম্বাইর মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হবে আইপিএলের বাকি অংশ। আগামীকাল মাঠে নামবে সাকিবের কলকাতা। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর একদিন পর মঙ্গলবার মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। এদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com