শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইভা রহমান থেকে ইভা আরমান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। জানা যায়, তার স্বামীর নাম সোহেল আরমান। আর এই বিয়ের পরই নিজের পুরনো পদবি মুছে ফেলেছেন। এখন থেকে নিজেকে ইভা আরমান বলেই দাবি করছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইভা বলেন, আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।
ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। একসঙ্গে তারা গানও করেছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com