সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল মিট নিয়ে এসেছে নতুন ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

নতুন ফিচার নিয়ে এলো গুগল মিট। এখন থেকে গুগল মিটের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে ভিজুয়াল ইফেক্টস। গুগল মিটের নতুন সেটিংস প্যানেলের মাধ্যমে নতুন অ্যাপল ভিজুয়াল ইফেক্টস থাকবে আগের তিনটি ডটের মতো। এটি খুললে দেখা যাবে দুটি ব্লার ইনটেনসিটি। এর মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটিক, কাস্টম এবং অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। ভিডিও কল আরও আকর্ষণীয় হয়ে উঠবে গুগল মিটের এই ভিজুয়াল ইফেক্টস ব্যবহারের কারণে।
এই ভিজুয়াল ইফেক্টসের মাধ্যমে এবার ব্যাকগ্রাউন্ডের দৃশ্য অস্পষ্ট করা যাবে। যার ফলে নিজেদের পছন্দমতো ইফেক্টসের ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য নিজেদের মতো করে বদলে দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটা কল করার আগে দেখেও নেওয়া যাবে। গুগল মিটের ভিজুয়াল ইফেক্টসের নতুন এই ফিচার আগামী সপ্তাহ থেকেই ব্যবহার করা যাবে। এই নতুন ফিচার বিশেষ করে গুগল ওয়ার্কস্পেস কাস্টমার, জি সুট বেসিক এবং বিজনেস কাস্টমারদের জন্য। গুগল মিটের এই নতুন ফিচার তাদের কাজের ক্ষেত্রে এক নতুন ও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করে দিবে। এছাড়াও গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে জিমেইলকে কেন্দ্রবিন্দু করেই তাদের সমস্ত অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়া যাবে। যেমন- গুগল ডক, গুগল মিট, গুগল চ্যাট ইত্যাদি। শুধুমাত্র জিমেইল অ্যাপ ডাউনলোড করেই এই সমস্ত অ্যাপের সুবিধা পাওয়া যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com