বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমেরিকা থেকে ফিরেই শাকিবের সঙ্গী হলেন মিশা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

পরিবারকে মিস করছিলে। তাই স্ত্রী-সন্তানদের দেখতে আমেরিকায় গিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। অনেক দিনের সফরের উদ্দেশ্যেই যাত্রা করেছিলেন। তবে ফিরে আসলেন কাজের টানে। গত ২০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখেন মিশা। এসেই চুক্তিবদ্ধ হলেন শাকিব অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করছেন তপু খান। মিশা নিশ্চিত করলেন, আজ (২১ সেপ্টেম্বর) ছবিটির জন্য আনুষ্ঠনিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। কাল থেকে শাকিবের সঙ্গে যোগ দেবেন ছবিটির শুটিংয়ে। মিশা বলেন, ‘বেশ ভালো গল্পের একটি ছবি। আমেরিকায় ছিলাম। গল্প আর চরিত্র ভালো লাগায় চলে এলাম। আবারও আমি ও শাকিব একসঙ্গে। ইনশাআল্লাহ আমি উৎসাহ নিয়েই কাল থেকে এটির শুটিং শুরু করবো।
আমার বিশ্বাস এ ছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে।’ এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বুবলীকে। উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে শাকিব খান ও মিশা সওদাগরের নায়ক-ভিলেন জুটির রসায়ন শুরু হয় পর্দায়। এখন পর্যন্ত অনেক ছবিতে তারা নায়ক ও ভিলেন হিসেবে অভিনয় করে যাচ্ছেন তুমুল জনপ্রিয়তা নিয়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com