শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে আ’লীগের মনোনয়ন প্রার্থীর মোটর শোডাউন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমান হাই ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোডাউন করেছেন। প্রচারণার অংশ হিসেবে কয়েকশত মোটরসাইকেল নিয়ে গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ভাটদী-বঙ্গেশ্বরদী, নতুবদিয়া, চিতারবাজার, কোন্দারদিয়া, কমলেশ্বরদীসহ বিভিন্ন এলাকায় এই শোডাউন করেন। সাজ্জাদুর রহমান হাই দাদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। তিনি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শোডাউনের সময় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সাজ্জাদুর রহমান হাই বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব। আর দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো। মোটর শোডাউনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মিন্টু মিয়া, আব্দুল লতিফ মাতুব্বর, মো. আজম মোল্যা, মো. নজরুল ইসলাম ভুলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনজুর হোসেন তুষার, আরিফ হোসেন টিটোসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com