শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গায়ক হতে চান এরশাদপুত্র, গান শেখাচ্ছেন নোলক

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারপারসন প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ। তার গানের প্রতি আলাদা ভালো লাগা আছে । সে কারণে তিনি গান শিখছেন। হতে চান গায়ক। এরিক এরশাদকে গান শেখাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু। তিন মাস হলো তাকে নিয়মিত গানের হাতেখড়ি দিচ্ছেন নোলক। এরিকের কণ্ঠে ইতোমধ্যে দুটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে বলে জানান নোলক বাবু। তিনি বলেন, একটি গান মা নিয়ে, অন্যটি পুরোপুরি ভিন্ন ধাচের। মোট ১০টি গান সাজিয়ে একটি নতুন প্রজেক্ট করা হচ্ছে, যা ধীরে ধীরে সম্পন্ন হবে।
এরিকের পছন্দের শিল্পীদের তালিকায় রয়েছেন নোলক বাবু। এক বন্ধুর মাধ্যমে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় গিয়েছিলেন নোলক। তখন দেখা হয় এরিকের সঙ্গে। সেবারই তিনি গান শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। নোলক বলেন, এরিক আমাকে জানায়, সে আমার গানের ভক্ত। ফলে তার সঙ্গে আমার তখনই একটা সখ্য গড়ে ওঠে। সেই সখ্য থেকে এরিককে গান শেখানো শুরু উল্লেখ করে নোলক বলেন, ‘বিদিশা ম্যাডামকে আমি মা বলতাম। তিনি আমাকে বললেন এরিককে গান শেখাতে। এটা মাস তিনেক আগের ঘটনা। ওইদিনের পরে আমি এরিককে গান শেখানো শুরু করি। প্রেসিডেন্ট পার্কে আমি যাওয়া শুরু করি। এরিকের দ্রুত শিখে নেওয়ার প্রবণতা সম্পর্কে নোলক বলেন, ‘সে যখন দ্রুত শিখে নিতে পারছিল তখন আমি অবাক হয়েছি এবং এও বলেছি তাকে ‘তুমি খুব তাড়াতাড়ি পারবে।’ ফলে সে খুশি হয়। আসলেই শিখে নেয় দ্রুত ও তার জন্য দুটি গান আমি ঠিক করি। দুটি গানই মৌলিক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com