শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

রায়পুর (লক্ষ্মীপর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন ও ফিতা কেটে ভবনগুলোর উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউপি ভবন ও ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন মেসার্স এস এস এন্টারপ্রাইজ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: রফিকুল হায়দার বাবুল পাঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সফিক পাঠান, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবুল কাশেম হাজারী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা তারেক আজিজ জনি। এসময় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com