শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে সেলাই মেশিন প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৭জন অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা পরিষদ সদস্য সুমন কুমার সাহা, মামুনুর রশীদসহ অনেকে। সেলাই মেশিন পেয়ে পাঁচবিবি উপজেলার এই ১৭ নারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অভাব- অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব। জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন,বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com