বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোনো শিক্ষার্থীর বিন্দুমাত্র করোনার উপসর্গ থাকলেও জানাতে হবে: ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

কোনো শিক্ষার্থীর যদি করোনার বিন্দুমাত্র লক্ষণও থাকে সঙ্গে সঙ্গে অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের এক শিক্ষার্থীর মারা যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওই শিক্ষার্থীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তার সহপাঠীদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি আমাদের সার্বক্ষণিক তদারকিতে আছে।’
তিনি বলেন, ‘করোনা এমন একটি ভাইরাস যে কেউ যেকোনো সময় আক্রান্ত হতে পারে। এ ব্যাপারে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, সবাই যেন নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠান আসেন এবং ক্লাস নেন।’ মন্ত্রী বলেন, ‘কোনো শিক্ষার্থীর মাঝে করোনার উপসর্গ দেখা দিলে অভিভাবকরা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করেন। শিক্ষক এবং সংশ্লিষ্টদের সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com