শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোনো সুসংবাদ থাকলে তা নিজেই জানাবো: তিশা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। এদিকে এই দুই তারকা বাবা-মা হচ্ছেন বলে একটা চাপা গুঞ্জন ছড়িয়েছে। কয়েক মাস ধরেই এ আলোচনা উড়ে বেড়াচ্ছে শোবিজের হাওয়ায়। স¤প্রতি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী তিশা। প্রসঙ্গটি তুলে ধরতেই হেসে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার ফেসবুক পেজে শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।
তিনি জানান, যারা কানাঘুষাটা করছেন এই বিষয়টি নিয়ে তাদের বলছি, একজন অভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক। কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান ৪২০ খ্যাত এই অভিনেত্রী। কাজে হঠাৎ কেন এই দীর্ঘ বিরতি? এমন প্রশ্নে তিশা জানান, করোনার কারণে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। করোনাভাইরাসের আতঙ্ক কেটে গেলে আবারও নিয়মিত কাজে ফিরবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com