শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৪০ পুলিশ সদস্য পেলেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

জাতিসংঘ শান্তিরক্ষার কাজে অসামান্য অবদান ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য মালির রাজধানী বামাকোতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৪০ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে। পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে এক বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করায় এ পদক প্রদান করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদরদফতরের পক্ষ থেকে বলা হয়, মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইইউএসএমএ) সদরদফতর ব্যানএফপিইউ ক্যাম্প-এ এ পদক প্রদান অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এমআইইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন, এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএ-এ নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা। পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে সকলকে অভিনন্দন জানান। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের এ মেডেল প্রাপ্তি তাদের সেই অবদানের স্বীকৃতি। চলমান কোভিড-১৯ মহামারিসহ সংঘাতপূর্ণ এলাকায় সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিম-লে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখায় সকলকে ধন্যবাদ জানান কমান্ডার বেলাল উদ্দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com