শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রীতিলতার জন্য দুই বছর প্রস্তুতি নিয়েছি: পরীমনি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘প্রীতিলতা’। বাংলার স্বাধীনতার অগ্নিশিখা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষ ‘প্রীতিলতা’ টিম সংবাদ সম্মেলনের আয়োজন করে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির ‘মান্না ডিজিটাল কমপ্লেক্সে’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান চরিত্র সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পরীমনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন। তাদের সেই বিশ্বাসের প্রতিদান দিতে দুই বছর ধরে চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের পথচলায় আপনারা সবাই পাশে থাকবেন বলে বিশ্বাস করি। চরিত্র নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না। আপনাদের সব প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের পথচলা শুরু। এ সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমনির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরে শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবো। এসময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজাসহ ‘প্রীতিলতা’ টিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে পরীমনি ছাড়াও আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com